× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গঙ্গাবিলাসে’ মোংলায় নরওয়ে যুক্তরাজ্য কানাডার ২২ পর্যটক

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ পিএম

ভারতের পাঁচ তারকা মানের প্রমোদতরি গঙ্গাবিলাস। সংগৃহীত ফটো

ভারতের পাঁচ তারকা মানের প্রমোদতরি গঙ্গাবিলাস। সংগৃহীত ফটো

আবারও ভারতের প্রমোদতরি গঙ্গাবিলাসে চড়ে বাংলাদেশে এসেছেন ২২ বিদেশি পর্যটক। এর মধ্যে নরওয়ের ১৯ জন, যুক্তরাজ্যের একজন ও কানাডার দুজন নাগরিক রয়েছেন। তাদের নিয়ে বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পাঁচ তারকা মানের প্রমোদতরিটি মোংলা বন্দরের পশুর নদে এসে অবস্থান নেয়।

গঙ্গাবিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটকদের নিয়ে প্রমোদতরিটি ভারতের কলকাতা থেকে ১ এপ্রিল যাত্রা করে। ৪ এপ্রিল খুলনার আংটিহারা বন্দর থেকে ৫ এপ্রিল দুপুরে মোংলা বন্দরে প্রবেশ করে। সেখানে রাতযাপন শেষে ৬ এপ্রিল সড়কপথে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করবেন পর্যটকরা।

তৌফিক রহমান জানান, পর্যটকরা ৭ এপ্রিল পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ করবেন। সুন্দরবন ভ্রমণ শেষে মোংলায় ফিরে বরিশালের উদ্দেশে যাত্রা করবে জাহাজটি। এরপর ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবেন পর্যটকরা।

৪ ফেব্রুয়ারি প্রথম বাংলাদেশে বিদেশি পর্যটক নিয়ে আসে ভারতের বিলাসবহুল প্রমোদতরি গঙ্গাবিলাস। সেবার বিভিন্ন দেশের ২৮ জন পর্যটক এসেছিলেন। দ্বিতীয় দফায় ২২ মার্চ এটি সাতজন পর্যটক নিয়ে মোংলায় আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা