× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের অংশ স্মার্ট কার্ড : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২২:০৭ পিএম

মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। প্রবা ফটো

মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। প্রবা ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, এমপি, বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের একটি অংশ হচ্ছে স্মার্ট কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নতমানের সেবা পাবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন। উপজেলার মোট ২ লক্ষ ২৪৯ নারী-পুরুষকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন তাজ বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে স্মার্টভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে পুনরায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জলি আক্তার, সায়েদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা