× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত যুবকের পেটে মিলল ইয়াবার পোঁটলা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:৩৫ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

কক্সবাজারের টেকনাফে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মরদেহ ময়নাতদন্তকালে পেটে মিলেছে আট পোঁটলা ইয়াবা। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশেকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

আশেকুর রহমান বলেন, ’৩০ বছর বয়সি মৃত যুবকের ময়নাতদন্ত বেলা ৩টার দিকে শেষ হয়। ময়নাতদন্তকালে যুবকের পেটে কনডমে মোড়ানো আট পোঁটলা ইয়াবা পাওয়া গেছে। সেখানে কত পিস ইয়াবা আছে ,তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ইয়াবাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এ ছাড়া পেটে আরও কিছু গলিত ইয়াবা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোঁটলা ফেটে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। যুবকের পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা প্যাচানো নালি ফেটে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের বিস্তারিত উল্লেখ করা হবে।

সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাসুদ রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার মৃত মান্নান বেপারির ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ’সোমবার মো. আজিজের ভাড়া বাসার রান্না ঘর থেকে যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।’

তিনি জানান, এ ঘটনার পর থেকে আজিজ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিকের ছেলে সুমন দেবকে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা