× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছরের নাতিসহ বৃদ্ধা নিখোঁজের অভিযোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২২:২২ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২২:২৬ পিএম

নাতি তৌহিদের সঙ্গে জয়নব বেগম। সংগৃহীত

নাতি তৌহিদের সঙ্গে জয়নব বেগম। সংগৃহীত

চট্টগ্রামের বায়োজিদের শেরশাহ এলাকা থেকে তিন বছরের নাতিসহ জয়নাব বেগম নামে এক বৃদ্ধা নিখোঁজের অভিযোগ তুলেছেন স্বজনেরা। তারা বলছেন, শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নাতি তৌহিদকে নিয়ে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে দুজনেই নিখোঁজ রয়েছেন।

বায়োজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান প্রতিদিনের বাংলাদেশকে জানান, এই ঘটনায় জয়নাবের স্বামী কামাল উদ্দিন একটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি  বলেন, ‘শেরশাহ এলাকার আব্দুল আজিজের বাড়িতে স্বামী ও এক ছেলেসহ ভাড়া থাকতেন জয়নাব। কিছু দিনের মধ্যে স্বামীসহ অস্ট্রেলিয়ায় থাকা মেয়ের কাছে বেড়াতে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তিনি নাতিসহ নিখোঁজ হয়ে গেছেন। তবে পরিবারের সদস্যরা ধারণা করছেন, তিনি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন। আমরা উনাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা