× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুইল চেয়ার পেলেন অসহায় কহিনুর বেগম

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৯:৫৬ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২০:৩৭ পিএম

প্রশাসন থেকে হুইল চেয়ার পেলেন অসহায় কহিনুর বেগম। প্রবা ফটো

প্রশাসন থেকে হুইল চেয়ার পেলেন অসহায় কহিনুর বেগম। প্রবা ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঝুপড়ি ঘরে বসবাস বৃদ্ধা কহিনুর বেগমের। ৭০ বছরের এই নারী স্বামীকে হারিয়েছেন। বয়সের ভারে চলাচলে ভীষণ কষ্ট পেতেন তিনি। 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি জানতে পেরে তার বাড়িতে হুইল চেয়ার নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুইঁয়া। এ সময় তার পাশে কিছুক্ষণ সময় কাটান তিনি। ঘরের পরিস্থিতি নাজুক দেখে সরকারি বরাদ্দ থেকে টিন কেনার জন্য সাত হাজার ৫০০ টাকা দেন।

ইউএনও বলেন, ‘সরকার অসহায় বয়স্কদের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তার অংশ হিসেবে বৃদ্ধার অসহায়ত্বের কথা বিবেচনা করে হুইল চেয়ার নিয়ে তার বাড়িতে দেখতে যাই। এ ছাড়াও ঘরের টিন কেনার জন্য সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা