× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুলছাত্রী ১৮ দিন পর উদ্ধার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২২:৩৬ পিএম

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক কিশোর। প্রবা ফটো

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক কিশোর। প্রবা ফটো

মানিকগঞ্জের ঘিওরে বিদ্যালয় যাওয়ার পথে অপহরণের শিকার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ১৮ দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে গোয়ান্দা পুলিশ। অপহরণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি।

ওই কিশোরের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরের গাড়াদিয়া এলাকায়। 

সোমবার (৩ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ’১৬ মার্চ বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িসহ নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার পরিবার। এ ঘটনায় ২ এপ্রিল ছাত্রীর মা ঘিওর থানায় একটি মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাত ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ অপহরণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্রী ও কিশোরকে ঘিওর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামি রবিউলকে আগামীকাল আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে ভুক্তভোগীকেও জবানবন্দির জন্য আদালতে পাঠাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা