কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৫:১৭ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৫:২৩ পিএম
ফাইল ফটো
আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের একটি সভায় সোমবার (৩ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, কক্সবাজার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।
১২ জুন একই তফসিলে খুলনা ও বরিশাল কর্পোরেশন ছাড়াও আড়াইকান্দা উপজেলা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।