× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলেদের ভিজিএফের ৫ টন চাল জব্দ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:০৬ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:৩৪ পিএম

বরগুনায় ভিজিএফের ৫ টন চাল জব্দ করা হয়েছে। প্রবা ফটো

বরগুনায় ভিজিএফের ৫ টন চাল জব্দ করা হয়েছে। প্রবা ফটো

বরগুনার বেতাগীতে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের পাঁচ টন চাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী উপজেলার মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।

তিনি বলেন, জাটকা শিকারে নিষেধাজ্ঞা চলাকালে মোকামিয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ আত্মসাতের উদ্দেশ্যে বেতাগী সদর ইউনিয়নের একটি বাড়িতে মজুত রেখেছেন বলে খবর আসে। এ তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালানো হয়। এসময় কবির হাওলাদার নামের এক ব্যক্তির বাড়ি থেকে সরকারি ভিজিএফের ৫০ কেজির চালের ১০০ বস্তা অর্থাৎ পাঁচ টন চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা চাল জব্দ করে বেতাগী থানায় নিয়ে জমা রাখা হয়েছে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘একটি ব্রিজ ভাঙা থাকায় ওই চাল ইউনিয়ন পরিষদে নেওয়া যাচ্ছে না। তাই চালগুলো এখানে রাখা হয়। এখান থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, জেলেদের জন্য বরাদ্দ চাল একটি বাড়িতে মজুত করে রাখা হয়েছে। ওই চাল উদ্ধারের জন্য মৎস্য কর্মকর্তাকে পাঠাই। চালগুলো কী কারণে ওখানে রাখা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা