× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের ইয়াবার চালানসহ যুবক আটক নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১০:২৮ এএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১২:১৪ পিএম

আটক পারভেজ

আটক পারভেজ

কক্সবাজার থেকে আসা একটি ইয়াবার চালানসহ মাদক কারবারি এক যুবককে নারায়ণগঞ্জে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ার চর পুলিশ চেকপোস্ট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ২৮ বছরের পারভেজ কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়ণগঞ্জ আসছেÑ এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও আমার নেতৃত্বে একটি টিম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকায় অভিযান চালাই।অভিযানে ভোরের দিকে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ পারভেজ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

পারভেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা