× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে গরু জবাই করে মাংস চুরি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২২:৪৩ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৭:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে কসাইখানায় রেখে যাওয়া গরু জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১ এপ্রিল) মধ্যরাতে ভৈরব পৌরসভার ফেরিঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফেরিঘাট বাজারে ১২টি গরুর মাংস বিক্রির ঘর রয়েছে। প্রতিদিনই গরু জবাই হয়। সোহাগ মিয়ার গরুর জবাই করে মাংস নিয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক। হতাশায় ভুগছেন পার্শ্ববর্তী ব্যবসায়ীরা। মধ্যরাতে দুর্বৃত্তরা গরু জাবাই করে মাংস নিয়ে যাওয়া সহজ বিষয় না। সোহাগের সাথে বাজারে ছোট খাটো বিষয়ে ব্যবসায়ীদের দ্বন্দ্ব রয়েছে। কিন্তু এমন কোন দ্বন্দ্ব নেই যে, গরু জবাই করে মাংস নিয়ে যাবে। পূর্ব শত্রুতাও হতে পারে, আবার চোর চক্রও গরু জবাই করে মাংস নিয়ে যেতে পারে।

গরুর মালিক ও ফেরিঘাট এলাকার মাংস ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, নরসিংদীর নারায়ণপুর থেকে ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনে আনি। শানিবার রাত ১০টায় খাবার খাইয়ে বাড়িতে গেলে ভোর পাঁচটায় এসে দেখি গরুর চামড়া পড়ে আছে। জবাই করে কে বা কারা মাংস নিয়ে গেছে। কসাইখানার পাশে সিসি ক্যামেরা রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হবে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘কসাইখানায় গরু জবাইয়ের বিষয়টি দুঃখজনক। এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা