× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ১০০ কেজি নকল লাচ্ছা জব্দ

বগুড়া অফিস

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৯:২৩ পিএম

বগুড়ায় নকল ও মেয়াদোর্ত্তীণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় নকল ও মেয়াদোর্ত্তীণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় ১০০ কেজি নকল ও মেয়াদোর্ত্তীণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার পল্লীমঙ্গল বাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এসব ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযানে নকল ও মেয়াদোর্ত্তীণ লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে মেহেদী জেনারেল স্টোর নামের এক দোকানে নকল ও মেয়াদোর্ত্তীণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া গেছে এবং এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করা হয়। 

তিনি আরও জানান, একই বাজারের নিউ মেহেদী স্টোর নামের এক দোকানে মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা