× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁকখালী নদীতে বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৬:৩৬ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৯:৪৫ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ। প্রবা ফটো

অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ। প্রবা ফটো

কক্সবাজার সদরের বাঁকখালী নদীর পূর্ব মোক্তার কুলের দরগাহ এলাকায় শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ সময় অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এই অভিযান পরিচালনা করেন। এ সময় কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা বলেন, ওই এলাকায় শ্যালো মেশিন দিয়ে বালি উত্তোলন করে ওই বালু বিক্রি করা হচ্ছিল প্রতি ডাম্প প্রাক ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত। এ ভাবে প্রতিদিন প্রায় ১০টি ডাম্প ট্রাকে প্রায় ৭০ গাড়ি বালু বিক্রি করে। অবৈধভাবে বালি উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন ঝিলংজার পূর্ব মোক্তারকূলের দরগাহ সালাম মিয়া।

ইউএনও মোহাম্মদ জাকারিয়ার বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলনের সংবাদে বাঁকখালী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ সময় বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা