× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২০ কেজি তামার তারসহ আটক ২

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৪:২৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৫:০২ পিএম

তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ দুজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। প্রবা ফটো

তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ দুজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। প্রবা ফটো

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ দুজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। রবিবার (২ এপ্রিল) সকালে বিদ্যুৎকেন্দ্রের সিনেপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের মনিরুল শেখের ছেলে হাসিবুল শেখ। মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের জালাল শেখের ছেলে মহিদুল শেখ।

খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে ১২০ কেজির অধিক কপার ক্যাবল, ১টি ক্যাবল কাটার ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

২০২২ সালের মে মাস থেকে ৫৫টির অধিক অভিযানে প্রায় ৬৬ লাখ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা