× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে ৬ মাসের জেল, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২২:১৯ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২২:২৪ পিএম

দণ্ডপ্রাপ্ত চিকিৎসক মনিরুল ইসলাম।  প্রবা ফটো

দণ্ডপ্রাপ্ত চিকিৎসক মনিরুল ইসলাম। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর হালিশহরের বি ব্লকের সেতু ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে এক ভুয়া দন্ত চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত আদালত এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত চিকিৎসকের নাম মনিরুল ইসলাম। 

প্রতীক দত্ত বলেন, মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দাঁতের চিকিৎসা করে আসছেন। আজ তার চেম্বারে অভিযান চালাই। তিনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার কোনো সনদপত্র দেখাতে পারেননি। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডা.’ লেখা এবং পদবি হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি বিএমডিসি’র কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা