× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে

শ্রীমঙ্গলে দুইশ পরিবার পেল ইফতারসামগ্রী

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২১:১২ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২১:২৬ পিএম

শ্রীমঙ্গলে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ দুইশ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

শ্রীমঙ্গলে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ দুইশ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

আল-খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী ও অতি দরিদ্র দুইশ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। ইফতারসামগ্রীর মধ্যে ১৫ কেজি করে চাল, খেজুর, সয়াবিন তেল, ছোলা, গুঁড়াদুধ, ময়দা, আটা, চিনি, মসুর ডাল, লবণ, মসলা, ট্যাং ইত্যাদি রয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

খাদ্যসামগ্রী পেয়ে উচ্ছ্বস প্রকাশ করেন অতি দরিদ্র পরিবারের সদস্যরা। উন্নতমানের ইফতারসামগ্রী বিতরণ করায় আল-খায়ের ফাউন্ডেশন এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশনের এডমিন অফিসার হাসনাত রহমান ও হেড অব মিডিয়া শাহরিয়ার হাবিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা