× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক ৫

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২০:৪৯ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাতে নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. আমানুল হক, মো. সুজন চৌধুরী, মো. বাপ্পি মিয়া ও মো. রাশেদ। তারা সবাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আটক ব্যক্তিরা আব্দুল মতিন নামে একজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য মাইক্রোবাস নিয়ে ওয়াসা মোড় এলাকায় অবস্থান করছিল। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পাশাপাশি অপহরণের শিকার আব্দুল মতিনকে উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা