× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৯০ রোগী পেল ৪৫ লাখ টাকার চেক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৬:৩৬ পিএম

অসহায় রোগীদের মাঝে চেক তুলে দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রবা ফটো

অসহায় রোগীদের মাঝে চেক তুলে দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রবা ফটো

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চট্টগ্রামে জটিল রোগে আক্রান্ত ৯০ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। 

সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শনিবার (১ এপ্রিল) সকালে চেক বিতরণ করা হয়। ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বর্তমান সরকারের আমলে সমাজসেবাসহ বিভিন্ন খাতে অনেক বেশি উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অসহায়দের মধ্যে বিভিন্ন ভাতার চেক প্রদান করা হয়েছে।'

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা