× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় গুলিতে রোহিঙ্গা নিহত, শিশু আহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৩:১১ পিএম

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে গুলিতে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরও এক শিশু। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) রাত ২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

নিহত ৬১ বছর বয়সী ছৈয়দ আলম উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। গুলিবিদ্ধ ১২ বছরের তাইফুর উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশু।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা