× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কাছে মানুষের সম্পদ নিরাপদ নয় : মুক্তিযুদ্ধমন্ত্রী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২১:৩০ পিএম

শুক্রবার নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

শুক্রবার নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

বিএনপির উদ্দেশে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়, তাদের কাছে ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না। শুক্রবার (৩১ মার্চ) নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘যারা এতিমের টাকা আত্মসাৎ করে, তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না। তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে এখন অন্য পরিকল্পনা করছে। তারা ক্ষমতায় ছিল ২৯ বছর। আমরা ছিলাম ২২ বছর। কোন সময়ে দেশে উন্নয়ন বেশি হয়েছে তা সবাই জানে।’

তিনি বলেন, ‘হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদীভাঙন। করোনা মহামারির কারণে এ সমস্যা সমাধান হয়নি। আমি আশা করি, আগামী নির্বাচনের আগে দ্রত সময়ের মধ্যে আপনাদের এ নদীভাঙন সমস্যার সমাধান হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানাই।’

এর আগে কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের জন্য তিন তলাবিশিষ্ট নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। 

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র কেএম ওবায়েদ উল্যা, ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার রাহাদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহি উদ্দিন মুহিন, শ্রমিক লীগ সভাপতি আল আমিন ও ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা