× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২০:২৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বানরটি মধুটিলা রেঞ্জ অফিসে রাখা হয়। বানরটিকে মুধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

উপজেলার নায়াবিল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মান্নান বলেন, ‘বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাড়ির টিউবওয়েলে অজু করতে যাই। এ সময় টিউবওয়েলের পাশে পেয়ারা গাছে প্রাণিটি দেখতে পাই। পরে স্থানীয়রা দেখতে ভিড় জমায়। ৯৯৯-এ ফোন দিলে নালিতাবাড়ী থানা পুলিশ এবং মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে প্রাণীটি উদ্ধার করে নিয়ে যায়।’ 

পরিবেশবাদী সংগঠন 'সবুজ আন্দোলন'-এর জেলা আহ্বায়ক মেরাজ উদ্দিন বলেন, ‘ধারণা করছি বিপন্ন প্রজাতির বানরটি ভারতের মেঘালয় রাজ্যের কোনো বন থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বন্দরে আসতে পারে। লজ্জাবতী বানরের ইংরেজি নাম ‘স্লো লরিস’। এরা লরিসিডি পরিবারের একটি বানর প্রজাতি। এরা গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। পাহাড়ি চিরসবুজ বনে এদের কালেভদ্রে দেখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় সংকটাপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত এ লজ্জাবতী বানর। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও এ প্রজাতি সংরক্ষিত।’

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির প্রাণীটি লজ্জাবতী বানর। সম্প্রতি আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছিল এ এলাকায়। লজ্জাবতী বানর মূলত দিনের বেলায় চোখে দেখে না। তাই বানরটি রাতে স্থানীয় ইকোপার্কে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা