চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৬:৪৩ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৬:৫৩ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩১ মার্চ) সকালে বহির্নোঙরে কোস্টগার্ডের নিজস্ব ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জ্যাংক মিন ইয়ান চীনের পতাকাবাহী ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে বহির্নোঙরে কোস্টগার্ডের নিজস্ব ঘাটের পাশে মরদেহটি ভেসে ওঠে। তা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
২৮ মার্চ বিকালে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে নিরাপত্তা মহড়া চলার সময় ১৬ নাবিকসহ একটি লাইফবোট সাগরে পড়ে যায়। ১৫ নাবিক উদ্ধার হলেও প্রকৌশলী জ্যাংক নিখোঁজ ছিলেন।