× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ৬৪ হাজার পিস ইয়াবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ০০:৫১ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১১:০৪ এএম

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৬৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা জব্দ। প্রবা ফটো

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৬৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা জব্দ। প্রবা ফটো

মাদক পাচারে প্রতিনিয়তই অভিনব কৌশল অবলম্বন করছেন কারবারিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এ সময় দুটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৬৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাইনুদ্দিন, মো. সোহাগ, মো. জাওয়াদ, মো. শাহরিয়ার রাব্বি, মো. শাওন ও মো. রানা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব। রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে বিশেষ কৌশলে (প্রাইভেটকারের সিলিন্ডারে) রাজধানীতে আনা হচ্ছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় একটি আভিযানিক দল এ চক্রের অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় কাঞ্চন ব্রিজ এলাকার তিনকন্যা হোটেলের সামনে রাস্তায় চেকপোস্ট বসিয়ে চক্রটিকে আটক করা হয়। আটকরা ওই এলাকা দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, আটকদের কাছ থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার পিস এবং অন্যটির গ্যাস সিলিন্ডার কেটে ২৩ হাজার ৭৬৫ পিস ও ১১০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ১ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা