× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৯:৪৩ পিএম

বৃহস্পতিবার আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের পাঠক ফোরাম অদম্য বাংলাদেশের যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিয়ানীবাজারে ইফতার সামগ্রী বিতরণ। প্রবা ফটো

বৃহস্পতিবার আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের পাঠক ফোরাম অদম্য বাংলাদেশের যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিয়ানীবাজারে ইফতার সামগ্রী বিতরণ। প্রবা ফটো

আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের পাঠক ফোরাম অদম্য বাংলাদেশের যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ডাল, তেল, লবণ, চিনি, আটা, ছোলা, বুট, টেং, মরিচ ও হলুদের গুঁড়া।

উপজেলার খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।


অদম্য বাংলাদেশের বিভাগীয় সম্পাদক দেবাশিষ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিয়ানীবাজার প্রতিবেদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, পেপার এজেন্সির স্বত্বাধিকারী আব্দুল বাসিত টিপু, আল-খায়ের ফাউন্ডেশনের সিলেট প্রতিনিধি কমল জিৎ শাওন।


রমজান মাসে খাদ্য সামগ্রী পেয়ে অনেকের মতো আনন্দ প্রকাশ করে দাসউরা গ্রামের বিধবা কুকিলা বেগম বলেন, ‘কয়টাদিন ভালা করি খাওয়াইতাম পারমু ফুরুতাযইনতরে, আল্লাহ তানতানরে আরও দৌলতবান করউক্কা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা