× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ২

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৪:৩৩ পিএম

 প্রবা ফটো

প্রবা ফটো

জয়পুরহাটে পৃথক দুই স্থানে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে সদরের তেঘর এলাকায় মারা যাওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া মহল্লার বাসিন্দা দুর্গা কুণ্ডু। পাঁচবিবির বাগজানাতে মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। অপরদিকে জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা কুণ্ডু নামে এক নারী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘সকালে একই ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজন মারা গেছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা