× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় আটকা মালবোঝাই পাঁচ জাহাজ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ০৯:৩৪ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১২:২২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দৌলতদিয়া ঘাট এলাকায় চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে ছেড়ে আসা নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরগামী পাঁচটি মালবোঝাই কোস্টার জাহাজ আটকা পড়েছে। বুধবার (২৯ মার্চ) আটকা পড়া জাহাজগুলো হলো কয়লা ও ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই এমভি এসটিএস-১, এমভি আব্দুল কাদের, এমভি শেখ সূর্যত আলী, এমভি ল্যাবস-১ ও এমভি ওমাইর-৩।

সংশ্লিষ্ট জাহাজচালক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌপথে পদ্মা ও যমুনার বুকে ছোটবড় অনেক চর জেগে উঠেছে। পানি কমে ওই নৌপথের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের পাশাপাশি নাব্য সংকট দেখা দিয়েছে। এর মধ্যে নৌ-চ্যানেলের কানাইদিয়া, মোল্লার চর ও লতিফপুরে নাব্য সংকট সবচেয়ে বেশি। প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় বর্তমানে সেখানে ১০ থেকে ১৩ ড্রাফটের মালবোঝাই কোনো জাহাজ চলাচল করতে পারছে না। এ কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে ছেড়ে আসা নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরগামী বিভিন্ন মালবোঝাই জাহাজ দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকা পড়ে থাকছে।

বুধবার সেখানে আটকা পড়ে কয়লা ও ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই এমভি এসটিএস-১, এমভি আব্দুল কাদের, এমভি শেখ সূর্যত আলী, এমভি ল্যাবস-১ ও এমভি ওমাইর-৩ নামে পাঁচটি জাহাজ। ড্রাফট কমাতে ওই জাহাজগুলো থেকে মালামাল নামিয়ে বোলগেটে বোঝাই করা হচ্ছে।

সিরিয়াল মাস্টার মো. আব্দুল লতিফ বলেন, ‘নৌপথে নাব্য সংকট ও ডুবোচরের কারণে মালবোঝাই জাহাজগুলো সরাসরি নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরে যেতে পারছে না। সিরিয়াল অনুসারে দৌলতদিয়ায় আটকে পড়া জাহাজ থেকে মালামাল নামিয়ে আমরা সেগুলো বোলগেটে করে নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরে পৌঁছে দিচ্ছি।’ এতে মালামাল পরিবহনে সংশ্লিষ্ট মালিকপক্ষের অতিরিক্ত টাকা গচ্চা যাচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের বন্দর কর্মকর্তা এসএম সাজ্জাদুর রহমান বলেন, ‘বর্তমানে দৌলতদিয়া-নগরবাড়ী-বাঘাবাড়ী নৌপথে ৭ থেকে ৮ ফুট ড্রাফটের বিভিন্ন নৌযান চলাচল করতে পারে। কিন্তু চট্টগ্রাম ও মোংলা থেকে আসা মালবোঝাই ওই কোস্টার জাহাজগুলোর ড্রাফট অনেক বেশি। এ কারণে নৌপথের দৌলতদিয়া ঘাট এলাকায় এসে জাহাজগুলো আটকা পড়ছে। সেখানে কিছু মাল খালাস করে ড্রাফট কমানোর পর জাহাজগুলো নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা