× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২ ১৯:০৮ পিএম

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে নূর হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে মঙ্গলবার (২৮ জুন) সকালে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি চাষাঢ়া স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ফতুল্লার দাপা এলাকার বাসিন্দা।

নিহতের সহপাঠীরা জানায়, মঙ্গলবার সকাল সোয়া নয়টায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি ফতুল্লা স্টেশনে যাত্রী ওঠানামায় বিরতি দিলে সেখান থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রেনে উঠে নূর হোসেন। তবে বগিতে সিট না পেয়ে ট্রেনের দরজার হাতল ধরেই দাঁড়িয়ে থাকে সে।

পরে ট্রেনটি চাষাঢ়া স্টেশনের কাছাকাছি পৌঁছলে পা পিছলে পড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এই কলেজ শিক্ষার্থী। খবর পেয়ে তার মা ও সহপাঠীরা ছুটে আসে ঘটনাস্থলে। পরে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

চাষাঢ়া রেল স্টেশন মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা