× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর প্রকল্পের গাড়িচালককে হত্যা : আসামি মমিন রিমান্ডে

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৯:১৯ পিএম

মঙ্গলবার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হত্যা হত্যায় আসামি আব্দুল মমিনকে আদালতে হাজির করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হত্যা হত্যায় আসামি আব্দুল মমিনকে আদালতে হাজির করা হয়। প্রবা ফটো

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক সম্রাট খান হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মমিনকে একদিনের রিমান্ডে দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনার আমলী আদালত-২ এর বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘পাবনা আমলী আদালত-২ এর বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শামসুজ্জামান মঙ্গলবার রিমান্ডের আদেশ দিয়েছেন। আব্দুল মমিনকে দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার অপর আসামি মমিনের স্ত্রী সীমা খাতুনের দুইদিনের রিমান্ড শেষ হয়। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত।’

রবিবার রাতে রাজধানী ঢাকার বাংলামোটর এলাকা থেকে সম্রাটের বন্ধু আব্দুল মমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী সীমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

২৫ মার্চ সকাল ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে পড়ে থাকা একটি বিলাসবহুল গাড়ি থেকে চালক সম্রাটের মরদেহ উদ্ধার করা হয়। ২৩ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় সম্রাটের বাবা আবু বক্কর ২৫ মার্চ রাতে ঈশ্বরদী থানায় আব্দুল মমিন ও স্ত্রী সীমা খাতুনসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের নামে হত্যা মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা