× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপালে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২০:০৩ পিএম

 গ্রেপ্তার শেখ হাসান আলী। প্রবা ফটো

গ্রেপ্তার শেখ হাসান আলী। প্রবা ফটো

বাগেরহাটে ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অপবাদ দিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি শেখ হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানান।

প্রধান আসামি শেখ হাসান রামপাল উপজেলার ব্রী-চাকশ্রি এলাকার বাসিন্দা। অন্য আসামিরা হলেন ব্রী চাকশ্রী এলাকার আবু ছালেহ, আবুল হোসেন শেখ এবং জসিম শেখ। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি মো. শামসুদ্দিন বলেন, ‘নির্যাতনের ঘটনা ভাইরাল হওয়ার পর আমরা ওই নির্যাতিত যুবকের সঙ্গে কথা বলি। পরে ওই যুবকের মা মঙ্গলবার (২৮ মার্চ) রাতে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি শেখ হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে রামপাল উপজেলার চাকশ্রি এলাকা থেকে শেখ আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় শেখ হাসান ও ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর ভাগিনা আবু সালেহসহ কয়েকজন। চুরির অপবাদে প্রায় ২২ ঘণ্টা নির্যাতনের পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ছেড়ে দেওয়া হয় তাকে।

নির্যাতনের শিকার আব্দুল্লাহ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার শেখ গফুরের ছেলে। তিনি বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা