× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংগীত না পারায় শিক্ষকের বেতন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২১:৫১ পিএম

জাতীয় সংগীত না পারায় শিক্ষকের বেতন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্পূর্ণ জাতীয় সংগীত বলতে না পারায় শরীরচর্চার শিক্ষক মো. সোহরাব হোসেনের বেতন স্থগিত এবং এক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (২৮ মার্চ) জেলা প্রশাসক মো. শাহগীর আলম উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ দেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর জন্য ইউএনওকে নির্দেশ দেন।

জানা গেছে, জেলা প্রশাসক বিদ্যালয়টি পরিদর্শনকালে বিভিন্ন খোঁজখবর নেন। একপর্যায়ে শরীরচর্চার শিক্ষক সোহরাব হোসেনকে জাতীয় সংগীত গাইতে বলেন। কিন্তু তিনি সম্পূর্ণ সংগীত গাইতে না পারায় জেলা প্রশাসক তার বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারবে, ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিস দিতে বলেন জেলা প্রশাসক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন, ’জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শনে আসবেন বিষয়টি আমার জানা ছিল না। তিনি শোকজ করতেই পারেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা