× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট জেলা বিএনপি নেতা পাপলুকে কারণ দর্শানোর নোটিস

সিলেট অফিস

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২০:৫৯ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২১:১১ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সংগৃহীত ছবি

সিলেট জেলা বিএনপির সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২৮ মার্চ) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নোটিসটিতে স্বাক্ষর করেন। নোটিস ইস্যুর পরবর্তী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জেলা বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। 

নোটিসে বলা হয়, ২১ মার্চ সিলেটে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে অসাংগঠনিক আচরণ করেছিলেন পাপলু। দলের শৃঙ্খলাবহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিস ইস্যুর পরবর্তী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের মহাসচিব বরাবর কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

এ নোটিসের কপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো হয়েছে।

নোটিসের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নোটিসের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হননি সিদ্দিকুর রহমান পাপলু। তিনি বলেন, ’আপনারা যা জেনেছেন আমিও তা জেনেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা