× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, যুবকের কবজি কাটল দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৫:৩৬ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মামির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল আলী নামে এক যুবকের হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে ঘটনাটি ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল শিবগঞ্জ উপজেলার আজমতপুরের চকপাড়া গ্রামের মৃত মতিউরের ছেলে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল হক বলেন, রুবেল তার নিজের মামির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। যার কারণেই তার ডান হাতের কবজি কেটে নেওয়া হয়েছে।

ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, মেয়েলি ঘটনার কারণে দুর্বৃত্তরা রুবেলের হাতের কবজি কেটে ফেলেছে। তার পরিবারের লোকজন জেলা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা