× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতিয়ায় ঝড়ের আঘাতে নৌকা উল্টে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২১:২৫ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২৩:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে ঝড়ে কবলে পড়ে নৌকা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) বিকালে পৌরসভার টোরাগড় বড়কুল ডাকাতিয়া গুদাঁড়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শফিউল্লাহ বেপারী টোরাগড় ভূঁইয়া বাড়ীর বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক।

জোবায়ের সৈয়দ জানান, শফিউল্লাহ বেপারী গরুর জন্য নৌকায় করে কচুরিপানা কাটতে ডাকাতিয়া নদীতে যায়। ওই সময় ঝড়ো হাওয়ায় নৌকা উল্টে গিয়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা