× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২১:০২ পিএম

ফেনীর বড়বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

ফেনীর বড়বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

ফেনীর বড়বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) দুপুরে বড়বাজারে এক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. কাওসার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাছ বাজার, মুরগি বাজার ও মরিচ পট্টিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রদর্শিত মূল্যতালিকা না থাকা, পাইকারি আড়ৎ থেকে পণ্য ক্রয় রশিদ না থাকাসহ একাধিক অপরাধে এ জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মুরগি দোকানি মোহাম্মদ আলীকে দুই হাজার টাকা, মাছ দোকানি মো. আলীকে ৫০০ টাকা, মো. আবদুল খালেককে এক হাজার টাকা, শ্রীবাস চন্দ্র দাসকে ৫০০ টাকা ও মরিচ পট্টির মুদি দোকানি ফারুক স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকায় বেশ কয়েকজন দোকান মালিককে সর্তক করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা