× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৯:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিনাজপুর চিরিরবন্দরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয়ের রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে।

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯ বছর বয়সি মৃত রশিদুল ইসলাম মহিষমারি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রশিদুল কানে হেডফোন লাগিয়ে নবীপুর উচ্চ বিদ্যালয়ের রেলগেট মোড়ের রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় তিনি শুনতে পাননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এসআই রুবেল হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা