× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার কাউন্সিলের পরীক্ষায় পাসের আশ্বাস দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৬:১০ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৬:৩৯ পিএম

প্রতারণায় ব্যবহার করা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। প্রবা ফটো

প্রতারণায় ব্যবহার করা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। প্রবা ফটো

শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিলের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা র‌্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনে এসব জানান।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকার শামসুল হকের ছেলে এহতেশামুল হক নোমান ও তার শ্যালক বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার জাহিদ হাসান ভূঁইয়া।

র‍্যাব কর্মকর্তা সাকিব হোসেন জানান, নিজেকে আইনজীবী পরিচয় দিতেন এহতেশামুল হক নোমান। তিনি ও তার শ্যালক মিলে শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিলের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের বিরুদ্ধে মার্চ মাসের শুরুতে র‍্যাবের কাছে একটি অভিযোগ আসে। প্রযুক্তির সহায়তায় তাদের রবিবার রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছে ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, আইনসম্পর্কিত প্রশ্নপত্র ও উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, ভুয়া সার্টিফিকেট, হলফনামা পাওয়া যায়। এ ছাড়া ব্যাংকের একটি এটিএম কার্ড, একটি চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, দুটি পেনড্রাইভ, দুটি মনোগ্রাম, একটি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি, ৫টি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা