× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৩ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। 

আফিলগেট বিকেএসপির সামনে বাইপাস সড়কে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কামাল হোসেন জানান, খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন আব্দুল হক। তিনি যশোর বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে। ডিউটিতে থাকা অবস্থায় রাত ১২টার দিকে এসআই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাসের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এ সময় খুলনা থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়নাতদন্তের পর জানাজা শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ায় নেওয়া হবে বলে জানান ওসি কামাল হোসেন খান।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা আব্দুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা।

প্রবা/রাই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা