× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯৯ নম্বরে কল পেয়ে পরিত্যক্ত তিনটি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১২:২২ পিএম

পরিত্যক্ত তিনটি ককটেল উদ্ধার। প্রবা ফটো

পরিত্যক্ত তিনটি ককটেল উদ্ধার। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জে ৯৯৯-এ কল পেয়ে পরিত্যাক্ত অবস্থায় অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা থেকে রবিবার (২৬ মার্চ) রাতে এশার নামাজের পর ককটেলগুলো উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের নিমতলায় কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অবিস্ফোরিত তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলে শামীম রেজা নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, যথাযথ নিয়ম মেনে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা