× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহিরপুরে ছোট ভাইয়ের হাতে খুন

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৯:০৫ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ২০:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা ৬ নম্বর দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরানহাটি গ্রামের কনাই মিয়ার বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ বাড়ির পূর্ব পাশের টিউবওয়েলে যেতে চাইলে ছোট ভাই আশ্ররাফুল আলম তাকে বাধা দেন। তিনি বাধা উপেক্ষা করে সেখানে গেলে তার ছোট ভাই তাকে পাথর দিয়ে বুকে আঘাত করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘অভিযুক্ত আশ্ররাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা