× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে অস্ত্র কারবারি গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৫:১০ পিএম

র‍্যাবের হাতে গ্রেপ্তার অস্ত্র কারবারি জান মোহাম্মদ। প্রবা ফটো

র‍্যাবের হাতে গ্রেপ্তার অস্ত্র কারবারি জান মোহাম্মদ। প্রবা ফটো

রাজশাহীতে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জান মোহাম্মদ। তিনি চারঘাট উপজেলার চামটা গ্রামের বাসিন্দা। 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবল হক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

ওসি বলেন, ‘ওই ব্যক্তি নিজেকে ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জান মোহাম্মদ স্বীকার করেন, তিনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা