× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন

রংপুর অফিস

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২০:১৩ পিএম

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে ‘তিস্তা বাঁচাও আন্দোল’র উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্ববায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক মোজাহার আলী, অধ্যাপক আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, সাংবাদিক বাবলু নাগ, শ্রমিক নেতা সবুজ রায়, নারী নেত্রী সানজিদা আক্তার প্রমুখ। 

বক্তারা বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন লংঘন করে একতরফভাবে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি প্রত্যাহার করছে। তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ায় উত্তরবঙ্গ মরুভূমির পথে। ভারতের পানি আগ্রাসনের কারণে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিপন্ন। প্রমত্তা তিস্তা ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। 

তারা আরও বলেন, হাজার হাজার জেলে-মাঝি বেকার হয়ে পথে বসেছে। তিস্তায় পানি না থাকায় কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। এর উপর আবার ভারত নতুন দুটি খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহার পাঁয়তারা করছে। নতুন খাল খনন করে পানি প্রত্যাহারের সর্বনাশা চক্রান্ত বন্ধের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা