শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৮:১১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৮:৪৮ পিএম
মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় শেরপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রবা ফটো
মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় শেরপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিকার শনিবার (২৫ মার্চ) উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে।
সদরের গাজীর খামার বাজারে মূল্য তালিকা না থাকায় আশরাফ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও সোহান স্টোরকে ১ হাজার এবং শেখ হাটি বাজারে জনি স্টোরে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার শেখ হাটি, বটতলা, গাজীর খামার, নিউমার্কেট এলাকায় প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য মাইকিং এবং প্রতিটি দোকানে লিফলেট বিতরণ করা হয়।