× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৮:৪৮ পিএম

মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় শেরপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রবা ফটো

মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় শেরপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রবা ফটো

মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় শেরপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। 

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিকার শনিবার (২৫ মার্চ) উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে।

সদরের গাজীর খামার বাজারে মূল্য তালিকা না থাকায় আশরাফ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও সোহান স্টোরকে ১ হাজার এবং শেখ হাটি বাজারে জনি স্টোরে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ সময় শেরপুর জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. আরিফুল ইসলামের ‌নেতৃ‌ত্বে সদর উপজেলার শেখ হাটি, বটতলা, গাজীর খামার, নিউমার্কেট এলাকায় প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য মাইকিং এবং প্রতিটি দোকানে লিফলেট বিতরণ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা