× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাংনীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন স্কুল শিক্ষক

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৭:৫৮ পিএম

আহত শরিফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রবা ফটো

আহত শরিফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রবা ফটো

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষক প্রাণ হারিয়েছেন। ওই শিক্ষকের নাম শরিফুল ইসলাম। তিনি সদরের কুতুবপুর গ্রামের বাসিন্দা ও শোলমারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক। শনিবার (২৫ মার্চ) দুপুরে গাংনী কাথুলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটক করতে চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রুতগামী হাজি রাবেয়া পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হন শরিফুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা