× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুতুবদিয়ায় ব্যাটারির পানি খেয়ে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৭:০৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৭:৩৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিত্যক্ত ব্যাটারির অ্যাসিডমিশ্রিত পানি খেয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা গ্রামে ওই ঘটনা ঘটে। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি বলেন, দুই বছর আগে নয়নমনির সাথে মোহাম্মদ রাশেদ প্রকাশ মানিকের বিয়ে হয়। স্ত্রী নয়নমনির মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে শুক্রবার স্বামী মানিকের সঙ্গে তর্ক হয়।  এ ঘটনার জেরে রাতে নয়নমনি সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির পানি প্রথমে ১০ মাস বয়সি শিশু সন্তানকে পান করানোর পরে নিজে পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাদের দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মধ্যরাতে দুজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা