× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে সংঘর্ষ : কৃষক দল নেতা গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৬:৩৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৬:৫৮ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবি থেকে মুসল্লি ও পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও বাড়িঘরে আগুনের ঘটনায় পুলিশের করা একটি মামলায় জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) গভীর রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমকাঁঠাল এলাকা থেকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় করা ২৭ মামলায় ২০৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। 

গ্রেপ্তার হওয়া বিএনপি নেতার বাড়ি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ইউনিয়নের ফুলপাড়া এলাকায়।

শনিবার বিকালে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৩ মার্চ পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে চলা বিক্ষোভ, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ মার্চ শহরে আহমদিয়া সম্প্রদায়ের ওই সালনা জলসাকে কেন্দ্র করে পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন বিকালে পুলিশ ট্রাফিক অফিস ও আহমদিয়া সম্প্রদায়ের ১৭৯টি বাড়ি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এ ঘটনায় ২৭টি মামলা করেন। এ মামলাগুলোতে আসামি করা হয় নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ১৪ হাজার জনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা