× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতির সময় চিৎকার করায় কলেজছাত্রকে হত্যা করা হয় : ডিবি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৬:১০ পিএম

গ্রেপ্তারের পর আসামিরা। প্রবা ফটো

গ্রেপ্তারের পর আসামিরা। প্রবা ফটো

গাজীপুরের দক্ষিণ সালনার উত্তর মোল্লাপাড়ায় বাসায় ডাকাতি করতে গিয়ে কলেজছাত্রকে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় জিএমপির গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান তার দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের আবু তাহের, মহানগরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মফিজউদ্দিন ওরফে মফু, উত্তর সালনা পালোয়ান পাড়া এলাকার খোকন মিয়া, দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকার আজিজুল হাকিম এবং একই এলাকার আব্দুল মালেক।

উপকমিশনার ইব্রাহিম খান জানান, ১২ মার্চ রাত আনুমানিক ১২টায় মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা (উত্তর মোল্লাপাড়া) এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে। বাড়ির সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতেরা। এ সময় চিৎকার দিলে ডাকাতেরা মহিউর সুনাল চৌধুরীকে গলায় চাদর পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ডাকাতদল ২৫ হাজার টাকাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুটে নেয়।

এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের ডাকাতিকালে কলেজছাত্র মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করেছে বলে দোষ স্বীকার করে বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত আরও চার আসামিকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা