× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাটকা ধরার দায়ে ৮ জেলেকে কারাদণ্ড

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

চাঁদপুরে মেঘনা নদীতে আটক আট জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রবা ফটো

চাঁদপুরে মেঘনা নদীতে আটক আট জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রবা ফটো

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১০ জনকে আটক করেছে টাস্কফোর্স। এদের মধ্যে আট জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুই জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

কারাদণ্ডপাওয়া জেলেরা হলেন ফারুক প্রধানিয়া, মহরম গাজী, শাকিল মিজি, মোহন গাজী, শাহা মিজি, বাচ্চু, মনির হোসেন ও সবুর। এদের বাড়ি চাঁদপুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায়।

ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্ম-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১০ জেলেকে আটক করা হয়। একই সময় ৫ লাখ ৭ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার নৌকা ও ৪৫ কেজি জাটাকা জব্দ করা হয়। জব্দ করা নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দ করা জাটকাগুলো গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের  কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা