× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৩:০৯ পিএম

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ বন্দি বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাত ৩টা ৫০ মিনিটের দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ৬২ বছর বয়সি সম্ভু কুমার সর্মা কু‌ষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হ‌রেন্দ্রনাথ সর্মার ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪২৮৭/এ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি সম্ভু কুমার সর্মা রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কারা প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা