রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত
পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ১৫ মিটার। এরপর থেকে ঘাটটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বিষয়টি জানিয়েছেন।
বুধবার ঘাটে গিয়ে দেখা গেছে, ভাঙনে ৫ নম্বর ফেরিঘাটটির পন্টুন পানির মধ্যম স্তর থেকে উচ্চ স্তরে উঠিয়ে রাখা হয়েছে। ঘাট রক্ষায় সকাল বালুভর্তি জিও ব্যাগ ফেলছে কর্তৃপক্ষ।
প্রকৌশলী শাহ আলম বলেন, আপাতত ফেরি ভিড়তে কোনো সমস্যা হচ্ছে না। দৌলতদিয়া প্রান্তের চারটি ঘাট (৩, ৪, ৬, ৭ নম্বর) চালু রয়েছে। ফলে পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনের কোনো চাপ নেই, যে কারণে ভোগান্তিও নেই।
প্রবা/ইউরি/টিকে