× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরুড়ায় বৃদ্ধকে কুপিয়ে আহত : এক সপ্তাহ পর মৃত্যু

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ২১:৫৪ পিএম

নিহত আব্দুল কাদের। প্রবা ফটো

নিহত আব্দুল কাদের। প্রবা ফটো

কুমিল্লার বরুড়ায় এক বৃদ্ধ মুদি দোকানিকে কুপিয়ে আহত করার এক সপ্তাহ পর তিনি মারা গেছেন। তার নাম আব্দুল কাদের। তিনি বরুড়ার জালগাঁও গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেছিলেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আমরা হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। তবে আসামিরা পলাতক রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’ 

নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘জালগাঁও গ্রামের হুমায়ুন কবির এবং তার ছেলে মাহাবুব আলম ও মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন লোক ১৬ মার্চ সকালে দোকানে হামলা চালিয়ে আমার স্বামীকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। হুমায়ুন কবিরের সঙ্গে আমার স্বামীর সম্পত্তিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে তারা হামলা চালায়। হামলার সময় আমার স্বামীকে বাঁচাতে গেলে দোকানের ক্রেতা ফুল বানু নামের এক বৃদ্ধা নারীকেও পিটিয়ে আহত করে তারা।’

তিনি বলেন, ‘আমার স্বামীকে কুপিয়ে এবং পিটিয়ে মৃত ভেবে পালিয়ে যাওয়ার সময় তারা দোকানের মালামাল ও নগদ টাকা লুটে নিয়েছে। আমি তাদের বিরুদ্ধে ২০ মার্চ থানায় মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’

নিহতের মেয়ে সুরাইয়া আক্তার বলেন, ‘তারা আমার বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। এ ছাড়া পিটিয়ে বাবার পাসহ শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেয়। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার এক সপ্তাহ হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা